দেউলিয়া
মাহবুবা ফারুক
নিজের মনের দাস ছিলাম
জীবন ভালো বাসছিলাম
সবুজ রঙের ঘাস ছিলাম
সাদা পালক হাঁস ছিলাম
মনটা খরচ করছিলাম
মনে মনে ঝরছিলাম
মন হারিয়ে ভাসছিলাম
দেউলিয়া তাই হাসছিলাম
নিজেই নিজের ত্রাস ছিলাম
মনের গোলাম খাস ছিলাম
তাইতো ভালোবাসছিলাম।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com