উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২: ৫৫
নওগাঁ ধামইরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, অবৈধ পারাপার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে বিজিবি।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, অবৈধ পারাপার, চোরাচালানসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
এ লক্ষ্যে সীমান্ত এলাকায় দিন-রাত টহল তৎপরতা জোরদার, বিশেষ টহল পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে সীমান্ত ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা কিংবা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।
পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব জানান, সীমান্তবর্তী জনসাধারণকে সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক কোন কর্মকাণ্ড পরিলক্ষিত হলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com