মিলন কান্তি দাস,(নলছিটি)ঝালকাঠি : নানা আয়োজনে উপজেলা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ৮ ডিসেম্বর নলছিটি মুক্ত দিবস পালন করেছে।
১৯৭১ সালের ৮ই ডিসেম্বর পাক হানাদার ও তাদের এদেশীয় দোসরদের আত্মসমর্পণ এর মধ্য দিয়ে নলছিটি হানাদার মুক্ত হয়।
দিনটিকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহররর প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক অলোচনা সভায় মিলিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান'র ব্যাবস্থাপনায়, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবাররর সদস্য,সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে নিহতদের আত্মার মাগফেরাত ও জীবিত মুক্তিযুদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com