ইসরাইলের বিদায়ি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইতিহাসের ‘আস্তাকুঁড়ে’ নিক্ষেপের অঙ্গীকার করেছে আরব জোট।মঙ্গলবার দেশটির পার্লামেন্টে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে ক্ষমতা থেকে সরানোর অঙ্গীকার করেছে জোটটি। নেতানিয়াহু অভিযোগ করেছেন, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের উদ্যোগ নেওয়া জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট ইসরাইলকে ধ্বংস করতে চায়।এর জবাবে এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট বলেছে, ‘রক্তপাত ও অপরাধের জন্য দায়ী একজন প্রধানমন্ত্রী বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। তার আজকের বক্তব্যের আর কোনো ব্যাখ্যা নেই। এতে উন্মাদনা, উসকানি, বর্ণবাদ ও বিদ্বেষ প্রকাশ পেয়েছে।’বিবৃতিতে আরো বলা হয়, ভোটারদের দাবি অনুযায়ী নেতানিয়াহু, পার্লামেন্টের স্পিকার এবং তাদের সরকারকে দ্রুত ক্ষমতা থেকে সরাতে কাজ করবে জোটটি। তাদের রাজনৈতিকভাবে ‘ইতিহাসের আস্তাকুঁড়ে’ নিক্ষেপ করারও অঙ্গীকার করেছে তারা। নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাসও। ইসরাইলের চ্যানেল-১২ কে তিনি বলেন, আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি দিতে এবং তাদের সম্পর্কে মিথ্যা অভিযোগ তুলতে নেতানিয়াহু একটি পার্লামেন্টের অনুষ্ঠানকে ব্যবহার করেছেন—এতে তিনি বিস্মিত।আব্বাস বলেন, তার দলের অঙ্গীকার নিয়ে কোনো সংশয় নেই।গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর নতুন সরকার গঠনের আলোচনা চলছে। এ প্রক্রিয়ায় ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট আলোচনা অব্যাহত রেখেছেন। ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের চার দলের জোটের আসনসংখ্যা ৪৮। অন্যদিকে নেতানিয়াহুর শিবিরের রয়েছে ৫৩টি আসন। জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্টের আসনসংখ্যা মিলিয়ে ১৯।নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে তার বিরোধীরা একমত হলেও পরবর্তী সরকার কেমন হবে এবং আরব দলগুলোর সঙ্গে কীভাবে সহযোগিতা করা হবে, তা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।রোববার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ জন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময়সীমা আরো ১৪ দিন বাড়ানো যেতে পারে।সূত্র: আনাদোলুআরএ
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com