ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচনের বিধান চালুর কথা ভাবছে বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী জোটের দলগুলো। এতে আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো।
বিরোধী জোটের প্রস্তাব অনুযায়ী, ভোটারেরা পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি আলাদাভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। গত মঙ্গলবারের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা তাঁর বিরোধী জোট—কোনো পক্ষই পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।
.
সরাসরি নির্বাচনে প্রধানমন্ত্রী পদে জয়ী কোনো প্রার্থী নেসেটে সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সংখ্যালঘু সরকার গঠন করতে পারবেন—প্রস্তাবটির মূল লক্ষ্য এমন একটি সুযোগ তৈরি করা।
২০২১ সালের মার্চে অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনেও কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সে সময় জোট সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর নেতানিয়াহু নিজেই একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিলেন।
.ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ.
ইসরায়েলের আধা সাংবিধানিক মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়ার আগে ১২০ আসনের নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হয়। তাই, প্রধানমন্ত্রী পদে সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালু করতে হলে আইনটি সংশোধন করতে হবে। এ জন্য নেসেটের অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন।
.আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com