উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৩: ২৪
চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফারেজ (২০) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাজী পাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) ধাক্কায় ঘটনাস্থলেই চট্টগ্রাম শহর থেকে আসা এক মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মোটরসাইকেল আরোহী নিহত হন।
কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন গুরুতর আহত ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, আশঙ্কাজনক অবস্থায় একজনকে আনা হলে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com