এম কে রানা পটুয়াখালীঃ
১৩ নভেম্বর বুধবার সকাল ৮ঃ৩০ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল কেরু মদ সহ জনসম্মুখে দুজনকে আটক করে ডিবি পুলিশ।
জানা গেছে আটককৃতরা,পটুয়াখালী সদর উপজেলার ৩ নং ওয়ার্ডের পুরাতন বাজারের মহিউদ্দিন তালুকদারের ছেলে সোহাগ তালুকদার( ৩৮) এবং একই ওয়ার্ডের মোঃ হানিফ গাজীর ছেলে মোঃ শাহিন গাজী (২৮) ।
এ ব্যাপারে পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,পটুয়াখালী লঞ্চ ঘাট এলাকায় কিছু লোক মদ বহন করিতেছে তাৎক্ষণিক ডিবি পুলিশের ফোর্স লঞ্চঘাট এলাকায় পৌঁছালে, তারা টের পেয়ে কৌশলে পলানোর সময় ব্যাগ ভর্তি সাত বোতল কেরু মদ সহ জনসম্মুখে সোহাগ ও শাহীন দুজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগনের প্রতি অনুরোধ জানান।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com