পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলা পরিষদ মাঠে উপজেলা শিক্ষা অফিস আয়োজনে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন। ১৮ জানুয়ারি শনিবার সকাল ১০টায় সদর উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড.গোলাম সরোয়ার।
এ সময় ক্রীড়া পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, ডাঃ ফাতেমাতুজ জোহরা বৃষ্টি, ডাঃ মাহমুদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিরিন আকতার, সাগরিকা রাহা, মোঃ নিজাম উদ্দিন, রিপন কুমার দাস, আঃ রাজ্জাক, সারাহ সুলতানা, প্রধান শিক্ষক লুৎফুন্নেছা, এ্যাডঃ মোঃ শাহিন।
উপস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক সুমন চন্দ্র দাস। ফলাফল সংগ্রহ করেন প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও এইচ.এম জসিম উদ্দিন। রবিবার বিকালে সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com