পটুয়াখালী প্রতিনিধিঃ
দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে চেম্বার মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং মহিউদ্দিন জনকল্যান ফাউন্ডেশন উদ্যোগে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ১৭ আগস্ট সকাল ১০টায় চেম্বারের সভাপতি পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মন্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান খান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, সিপিবি’র সভাপতি মোতালেব মোলা, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ তসলিম সিকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ সোহেল। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক জালাল আহমেদ, চেম্বারের সহ-সভাপতি সাইদুজ্জামান লেলিন, জেলা জাপার যুগ্ম সাধার সম্পাদক জাকির মাহমুদ সেলিম, কাউন্সিলর লুৎফর রহমান শাহরিয়ার প্রমুখ।
পরে প্রধান অতিথি প্রতিবন্ধী বিনয় ভ‚ষন দাস ও শংকর লাল পাল কে হুইল চেয়ার ও দরিদ্র শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী মুন্নী আখতার, ইভা আক্তার ও তামান্না সুলতানা রূপা কে বই প্রদান করেন।
এরপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরে পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য মহিউদ্দিন আহম্মেদ জনকল্যাণ ফাউন্ডেশন'র পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী মাধ্যমে একটি রিক্সা ভ্যান প্রদান করেন- 'মহিউদ্দিন আহম্মেদ জনকল্যাণ ফাউন্ডেশন'র চেয়ারম্যান ও পটুয়াখালী পৌরসভার জননন্দিত পৌর মেয়র জনাব মহিউদ্দিন আহম্মেদ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com