বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) বিভিন্ন মেয়াদে ডিপ্লোমা ও পেশাদার কোর্সে শিক্ষার্থী ভর্তি নেবে। রাজধানীর মহাখালীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে মোট পাঁচটি বিভিন্ন মেয়াদি কোর্সে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। পর্যটন ও সেবা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এসব কোর্স করানো হবে।
.
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট’ (ডিএইচএম–৪১ ও ৪২) কোর্সের মোট ফি ২ লাখ ১০ হাজার টাকা, যা চার কিস্তিতে পরিশোধযোগ্য। এতে আবেদনের যোগ্যতায় এইচএসসি বা সমমান পাস হতে হবে। এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ (ডিটিএইচএম–০৯) কোর্সেও এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, যার মোট ফি এক লাখ টাকা। দুটি কোর্সের জন্য বয়সসীমা আবেদনের শেষ তারিখ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া এসএসসি পাস প্রার্থীদের জন্য রয়েছে এক বছর মেয়াদি (শুক্র ও শনিবার) ‘প্রফেশনাল বেকিং কোর্স’ (পিবিসি–১১)।
.
অন্যান্য কোর্সের মধ্যে রয়েছে এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন কালিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ (ডিসিসিএম–১৯ ও ২০–শেফ ট্রেনিং, ক্লাস শুক্র ও শনিবার)। এই কোর্সে এসএসসি বা সমমান উত্তীর্ণ এবং সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক বছর মেয়াদি ‘প্রফেশনাল শেফ কোর্স’ (পিসিসি–৩৯ ও ৪০)–এর জন্য সর্বনিম্ন যোগ্যতা এসএসসি এবং বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পাঠ্যসূচি আইএলও ও ইউএনডিপি বিশেষজ্ঞদের দ্বারা প্রণীত এবং প্রশিক্ষিত জাতীয় শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হয়। এ ছাড়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপ্লোমায় এয়ারলাইনস টিকিট বুকিং সফটওয়্যার–সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।
.কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন .
বিজ্ঞপ্তির নির্দেশনামা অনুযায়ী, আবেদনের প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে অনলাইনে এনএইচটিটিআইয়ের নির্ধারিত ওয়েবসাইটের (www.nhtti.gov.bd/admission) মাধ্যমে। অনলাইনে আবেদনের শেষ সময় ৪ ডিসেম্বর।
নির্ধারিত ভর্তির প্রক্রিয়া শেষে আগামী ৩ জানুয়ারি থেকে সব কোর্সের নিয়মিত ক্লাস শুরু হবে। ভর্তিসংক্রান্ত তথ্য ও যেকোনো সহায়তার জন্য আবেদনকারীদের রাজধানীর ৮৩–৮৮, বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা–১২১২ ঠিকানায় দাপ্তরিকভাবে অথবা ০১৯৯১১৩৯০১১ ও ই–মেইল ([email protected]) ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
.বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ.পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com