ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় মূল অপরাধীকে আটকের কথা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
সোমবার রাত পৌনে ৯টায় তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, মূল হামলাকারী স্বপনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো প্রার্থী বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
উল্লেখ্য, সোমবার দুপুরে বরিশাল নগরের চৌমাথা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনিসহ কয়েকজন রক্তাক্ত জখম হন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com