স্টাফ রিপোর্টার : বরিশাল প্রিজন সেলে চিকিৎসাধীন এক কয়েদীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ ৩০ জুলাই ভোর সাড়ে ছয় টায় তার। মৃত্যু হয়।
কয়েদীর নাম মোম মোশাররফ। তার বাড়ি বরগুনার বড়ইতলা নামক জায়গায়।
সুত্র জানায়, একটি মারামারির ঘটনায় তার সাজা হয়েছিল। বরগুনা কারাগারে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বরিশাল কারাগারের প্রিজন সেলে প্রেরন করা হয়।
মোশাররফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার মোহাম্মদ শাহ আলম ।
প্রিজন সেল সুত্র জানায়,মোশাররফের সুরতহাল শেষে ময়না তদন্ত করা হবে।এরপরে পরিবারের লোকজনের কাছে মৃত দেহ হস্তান্তর করা হবে।
মোশাররফ দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে আক্রান্ত ছিলেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com