প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১: ৩৮
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ১৯ নভেম্বর দিবাগত রাতে নগরীর বটতলার বাসায় এ ঘটনা ঘটে। তবে প্রাথিমিকভাবে বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর রাতে বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে বাসার জালানার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিক্ষুব্ধ জনতা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। তবে বড়ধরনের কোনো ক্ষতি হয়নি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবংবিএনপির সংসদ সদস্যসগ নেতা কর্দের বাসায় অগ্নিসংযোগের ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ালীগ নেতাদের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক। এছাড়া, গত ১৮ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৫৯ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে নানক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার আমার দেশকে বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে এমন একটি খবর শুনেছি। তবে এখনও বিস্তারিত কিছুই জানতে পরিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com