বরিশাল দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৫১ সদস্যের এ কমিটিতে আবুল হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আবুল কালাম শাহিনকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- শরফুদ্দিন আহমেদ সান্টু, কাজী এনায়েত হোসেন বাচ্চু, আব্দুল মাজেদ তালুকদার (মন্নান মাস্টার), নাজিম উদ্দিন পান্না, এস এম আব্দুল্লাহ, নাসির জোমাদ্দার, শাহ আলম মিয়া, আহসান কবির নান্না হাওলাদার, ইসরত হোসেন কচি, সুলতান আহমেদ খান, ওয়াহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com