বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে অজ্ঞাতনামা (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছেন বাউফল থানা পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে দাশপাড়া ইউনিয়নের ল্যংড়া মুন্সীর পুল সংলগ্ন কালাইয়া -দশমিনা খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।জানা গেছে, আজ (বুধবার) ভোরে ওই খালের ঝাউয়ের ভিতর একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত যুবক খালি গায়ে লুঙ্গি পরিহিত ছিল।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু তাঁর পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com