এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়ায় ১ কেজি গাঁজাসহ আশিক নামে এক যুবককে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।
২ এপ্রিল বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) অপূর্ব চন্দ্র দাস ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকদ্রব্য অভিযান পরিচালনা করা কালিন বানারীপাড়া থানাধীন সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া হইতে আসামী মোঃ আশিক মোল্লা(২৩)কে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে মহিষাপোতা আবাসনে বসবাসরত জামাল মোল্লার পুত্র মাদক ব্যাবসায়ী আশিক।
বানারীপাড়া থানা সূত্রে জানাগেছে, চিহ্নিত আসামী আশিককে চৌয়ারীপাড়া ঈদ গাহ থেকে ধাওয়া করে এসআই অপূর্ব এ সময় আসমী ঈদগাহের লেকে ঝাপ দেয় এবং গাঁজার ব্যাগ কেটে পানিতে ভাষিয়ে দেয়। এ সময় এসআই অপূর্ব ইউনিফর্মসহ সেই লেকে ঝাপ দিয়ে আসামীকে ধরতে সক্ষম হয় এবং জাল দিয়ে পানিতে ফেলে দেয়া গাঁজা সংগ্রহ করে।
এ ব্যাপরে এসআই অপূর্ব জানান, পুলিশের চাকরিতে ঝুকি থাকবেই, আসামী আশিকের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। এবং দ্রুত বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com