প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৯: ৪৫
রাজধানীর বারিধারায় অমনি রেসিডেন্সি হোটেল দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও ব্যবসায়িক কার্যক্রমে বাধার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, এসআরবি প্রধান ও বিশেষ শাখার (এসবি) প্রধানের কাছে চিঠি দিয়েছেন হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা।
লিখিত অভিযোগে হোটেল কর্তৃপক্ষ দাবি করে, ২০২২ সালে ভবনটি ভাড়া নেওয়ার পর জরাজীর্ণ অবস্থা থেকে প্রায় ৮ কোটি ৪৯ লাখ টাকা বিনিয়োগ করে তারা তিন তারকা মানের একটি হোটেল গড়ে তোলেন। ২০২৫ সালে সর্বশেষ ভাড়াচুক্তি অনুযায়ী ২০৩৪ সাল পর্যন্ত ভবনটি ভাড়া নেওয়া রয়েছে এবং নিয়মিত ভাড়াও পরিশোধ করা হচ্ছে। তবে এর পরও ভবনটির মালিক আবু আক্তার শাহরিয়ার বিভিন্ন সময়ে বহিরাগত লোকজন নিয়ে হোটেলে প্রবেশ, কর্মীদের ভয়ভীতি দেখানো এবং হোটেলের কার্যক্রম বন্ধের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কিছুদিন আগে হোটেলের প্রবেশপথে তালা দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সাজসজ্জার সরঞ্জাম আনার কথা বলে বাঁশ ও কেরোসিনজাতীয় তরল নিয়ে তিন যুবক হোটেলে প্রবেশ করেন বলে দাবি করা হয়। সর্বশেষ গত ২০ নভেম্বর ছয়-সাতজনকে নিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালানো হয়, যার ফলে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আগত অতিথিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি ঢাকার দেওয়ানি আদালতে মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গুলশান থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা জানান, অমনি রেসিডেন্স কর্তৃপক্ষের লিখিত অভিযোগ তারা পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ভবন মালিক আবু আক্তার শাহরিয়ারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com