ভোলার দৌলতখানে বিএনপি নেত্রীর দখল করা রাস্তা এমপির হস্তক্ষেপে খুলে দেওয়া হয়েছে। অবরুদ্ধ ৩০ পরিবার চলাচলের জন্য আর কোন বাধা থাকলো না।সোমবার ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের হস্তক্ষেপে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে । উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বলেন, রাস্তা থেকে গাছ ও জালের বেড়া সরিয়ে চলাচলের পথ করে দেওয়ার জন্য বলা হলেও জাহানারা বেগম শোনেননি। পরে বিষয়টি সংসদ সদস্য মহোদয়কে জানানো হয়। তিনি তাৎক্ষণিকভাবে রাস্তা থেকে গাছ ও জালের বেড়া ফেলে দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দেন।স্থানীয় বাসিন্দা ও অবরুদ্ধ ভুক্তভোগীরা জানান, দুই সপ্তাহ ধরে ওই ওয়ার্ডের বিএনপি নেত্রী জাহানারা বেগম রাস্তাটি নিজের মালিকানা জমি দাবি করে দখলে নিয়ে কাঁটার বেড়া দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এতে রাস্তা দিয়ে চলাচলকারী কমপক্ষে ৩০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, এই রাস্তাটি দিয়ে এলাকার পূর্বপুরুষেরা চলাচল করেছেন। আমরাও দীর্ঘদিন ধরে চলাচল করে আসছি। হঠাৎ করে বিএনপি নেত্রী আমাদের চলাচলে বাধা দিয়ে টাকা দাবি করে রাস্তাটি দখলে নেন। গাছের চারা লাগিয়ে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়।অভিযুক্ত জাহানারা বেগম বলেন, ‘নিজের জায়গায় গাছ রোপণ করেছি। এতদিন তারা জায়গা দখল করে রাস্তা হিসেবে ব্যবহার করেছেন।’এমই
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com