যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়লেও দেশটির ক্ষমতাসীন সরকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ফলে ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষক মার্ক ফাইফল।অফ দ্য রেকর্ড স্ট্র্যাটেজিসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ফাইফল সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানে প্রথম দফায় বোমা হামলার পর থেকেই ইরানের সরকার ও আইআরজিসি নিজেদের অবস্থানে অটল রয়েছে। আর এটাই যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ।তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পরিস্থিতিও এই সংকট মোকাবিলাকে সহজ করছে না।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষক মার্ক ফাইফল।ফাইফলের ভাষায়, কংগ্রেস অর্থায়ন বন্ধ করতে পারে, প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের উদ্যোগ নিতে পারে। কিন্তু এই মুহূর্তে তারা যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো কৌশল তৈরি করতে পারছে না। ওয়াশিংটন এখন সেই পথই খুঁজছে।তিনি আরও বলেন, ট্রাম্প সবেমাত্র নির্বাচনে ঐতিহাসিকভাবে খারাপ ফলের মুখোমুখি হয়েছেন। কিন্তু ইরান নীতিতে ফিরে গিয়ে দেশটির সরকারকে আচরণ পরিবর্তনে চাপ দেওয়া, আলোচনার টেবিলে আনা এবং তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সমাধান করতে না পারলে এই সংকট সহজে কাটবে না।ফাইফলের মতে, এভাবে চলতে থাকলে আগামী কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরেও ইরান নিয়ে একই জটিল পরিস্থিতিতে আটকে থাকতে পারে যুক্তরাষ্ট্র।সূত্র: আলজাজিরা
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com