বিডি ২৪ নিউজ রিপোর্ট: ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫ নম্বর বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। বিশেষ করে সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আবুল বাশারকে ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চেয়ারম্যান পদে সমর্থন ও দোয়া প্রত্যাশী তিনি।
ইতোমধ্যে তিনি প্রার্থীতা জানান দিয়ে ইউনিয়নের সকল শ্রেনী-পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন। আবুল বাশার রাজাপুর উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়ন বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুখী- সুন্দর দেশ ও সমাজ বিনির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন আবুল বাশার। সেজন্য তিনি ইউনিয়নের সকল লোকদের পাশে থাকার জন্য ও অবহেলিত ৫ নং বড়ইয়া ইউনিয়নের উন্নয়নের জন্য চেয়ারম্যান পদে নির্বাচনের প্রার্থী হবেন বলে জানান। বড়ইয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য তিনি চেয়ারম্যান পদে সমর্থন দেওয়ার আহবান জানান।
সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই আসন্ন ৫ নং বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোঃ আবুল বাশার। তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান। এদিকে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিত লাভ করেছেন। রাজনৈতিক দলের নেতা ও কর্মী-সমর্থকরা তার পাশে থাকবেন বলে প্রত্যাশা আবুল বাশারের। ইতিমধ্যে আড্ডা ও চায়ের কাপে ইউনিয়ন পরিষদ নির্বচনের আলোচনার ঝড় উঠেছে। যোগ্য প্রার্থী হিসেবে মাঠে ঘাটে চায়ের আড্ডায় আলোচনায় রয়েছেন এবং মানুষের মনে স্থান করে নিয়েছেন আবুল বাশার।
তিনি বলেন, আমার কোনো রাজনৈতিক পদ-পদবীর প্রয়োজন নেই। আমি ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের বড়ইয়া ইউনিয়নের মা, মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকিছু পেছনে ফেলে আলোচনার শীর্ষে রয়েছেন বিশিষ্ঠ সমাজ সেবক,শিক্ষানুরাগী,ব্যবসায়ী,মেধাবী পরিচ্ছন্ন ব্যক্তি মোঃ আবুল বাশার তৃণমুলেও পছন্দের শীর্ষে রয়েছে তিনি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপি পরিবারের সন্তান হিসেবে বড়ইয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন,শিক্ষা প্রতিষ্ঠা, সামাজিক, সাংস্কৃতিক খেলাধুলা ও সমাজ সেবামূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বড়ইয়া ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও মেধাবী নেতৃত্ব হিসেবে তাঁর একটা নিজস্ব ব্যক্তি ইমেজ রয়েছে।
ইউনিয়নের সাধারন মানুষ মোঃ আবুল বাশারকে বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে বলে শোনা যাচ্ছে।
এছাড়াও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহাউদ্দীন বাচ্চু ও আতিকুল ইসলাম আতিকের নামও স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আবুল বাশার। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বড়ইয়া ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি আরও সক্রিয় হয়ে উঠবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com