পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি। রোববার উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন। এদিকে বিএনপির পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি অংশ পৃথক মিছিল ও সমাবেশ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শরৎনগর বাজার ধানহাটায় গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম প্রমুখ অংশ নেন।এর আগে বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন ও সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোকের নেতৃত্বে পৌর শহরে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান, উপজেলা কৃষকদের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু প্রমুখ অংশ নেন।এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোক বলেন, ‘আমরা দলের আহ্বায়ক ও সদস্যসচিব একসঙ্গে কর্মসূচি পালন করেছি। তবে দলের মধ্যে কিছুটা বিভক্তি থাকায় পৌর বিএনপি ও উপজেলা বিএনপির কয়েকজন নেতা পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছেন।’এমই
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com