আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, মানুষ মাত্রই ভুল। আমার কোনো ভুল হলে ধরিয়ে দেন।
তাহলে ভুল সংশোধন করে নিতে পারব।
শুক্রবার (২১ এপ্রিল) বগুড়ায় এক ইফতার বিতরণী কর্মসূচিতে উপস্থিত হয়ে আলোচিত এ ইউটিউবার এই কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমার কথা বলাসহ বিভিন্ন ত্রুটির বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো সংশোধনে আমি শিক্ষক রেখেছি। আমার সব কিছু শিখতে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগবে।
এসময় হিরো আলম আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান। পরে হিরো আলম নিজে হাতে গরিবদের মাঝে ইফতার বিতরণ করেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com