জনসংযোগ ও কৌশলগত যোগাযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআর-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার (সিএসজিও) হিসেবে যোগ দিয়েছেন আশিক ইকবাল। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি টপ অব মাইন্ড (টম) গ্রুপের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও কৌশলগত প্রকল্প বাস্তবায়নেও কাজ করবেন।
.
মার্কেটিং কমিউনিকেশনস, জনসংযোগ, বিটিএল কমিউনিকেশনস, ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তাঁর প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি পুবলিসিস মিডিয়া (স্টারকম ওয়ার্ল্ডওয়াইড), মেটলাইফ, এআইএস, সিন্দাবাদ ডটকম, স্যামসাং ইলেকট্রনিকস এবং বাংলালিংকের (ভিওন) মতো দেশি-বিদেশি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
.
আশিক ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। সুইডেনের এলএনইউ থেকে মার্কেটিংয়ে দ্বিতীয়বার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। নতুন দায়িত্বে তিনি মাস্টহেড পিআরের কৌশলগত পরিকল্পনা ও ব্যবসায়িক প্রবৃদ্ধির কার্যক্রমে নেতৃত্ব দেবেন। তাঁর কাজের মূল লক্ষ্য হবে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের সমন্বিত যোগাযোগসেবার সক্ষমতা আরও শক্তিশালী করা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com