চিত্রনায়িকা মাহিয়া মাহির পর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন স্বামী রাকিব সরকার। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে রাকিব সরকারের আইনজীবীরা আদালতে তার জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রকিবকে ফুল দিয়ে বরণ করে নেন মাহি। তারপর বিকালে রকিব সরকার তার স্ত্রী মাহিয়া মাহিকে নিয়ে গাজীপুরে সনি রাজ গাড়ির শোরুম পরিদর্শন করেছেন।
শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তা করে। তাকে গাজীপুরের বাসন থানায় নেওয়া হয়। সেখান থেকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান।
কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন পান নায়িকা। বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন জামিন আদেশ দেন। অন্তঃসত্ত্বা ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী আনোয়ার সাদাত সরকার।
এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com