ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে তাদের। সম্প্রতি পরীর এক স্ট্যাটাসে আলোচনায় উঠে আসে তাদের দাম্পত্য। সঙ্গে নাম জড়ায় বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসাসফল নায়িকা বিদ্যা সিনহা মিমের।
গত ৯ নভেম্বর মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে মিমকে উদ্দেশ্য করে পরী লিখেছেন, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।
একই পোস্টে রাজকে উদ্দেশ্য করে নায়িকা লেখেন, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।
পরীর এমন স্ট্যাটাসের জবাবে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন মিম। যেখানে তিনি উল্লেখ করেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।
রাজ-মিমকে নিয়ে পরীর জলঘোলার কারণে শুরুতেই ভেঙে গেছে ঢালি পাড়ার এই নতুন জুটি। নির্মাতারা রাজ-মিমকে নিয়ে নতুন সিনেমা বানানোর প্রস্তাব দিলেও সেগুলো ফিরিয়ে দেন নায়িকা। তিনি রাজের সঙ্গে আর সিনেমা করতে রাজি নন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com