যুদ্ধ বন্ধে আলোচনায় সম্ভাব্য অগ্রগতির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে এমন কিছু প্রস্তাব বিবেচনা করছে তেহরান, যেগুলো নিয়ে আগে আলোচনাতেও রাজি ছিল না দেশটি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।ওই কূটনীতিক জানান, মধ্যস্থতাকারী দেশ কাতারের দেওয়া ইরানের পরমাণু কার্যক্রমসংক্রান্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করছে তেহরান।পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হলে দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতি হতে পারে। গত জুনে একটি অন্তর্বর্তী সমঝোতা ভেস্তে যাওয়ার পর থেকে এই আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে।এর আগে রয়টার্স ও নিউইয়র্ক টাইমসও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানোর আগ্রহের খবর প্রকাশ করেছিল।এদিকে সংঘাত কমানো এবং একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের আমিরের দপ্তর এ তথ্য জানিয়েছে।ইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য দূর করতে কাতারের কর্মকর্তারা দোহা ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে যোগাযোগ করছেন।সূত্র: মিডল ইস্ট আই
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com