স্টাফ রিপোর্টারঃ
যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল সদর অফিসের আয়োজনে "দক্ষ যুব গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ " এই শ্লোগান কে সামনে রেখে ১৪ তারিখ, সকাল ১০ টায় জেলা বিআরডিবি সভাকক্ষে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমুলক কাজে যুবদের ভুমিকা নিয়ে জনসচেতনতামুলক সভার অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি উপ- পরিচালক সৈয়দ মিজনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল সহ-কারী পরিচালক মুহা. শোয়েব ফারুক, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহমুদুর রহমান মধু, জাইকা সমন্বয়কারী সমর সেন, নিবার্হী পরিচালক প্রিয়সী বাংলা বেবি জেসমিন, নিবার্হী পরিচালক আরোহী এটিএম খোরশেদ আলম।
[caption id="attachment_2332" align="alignnone" width="300"]
বক্তব্য রাখছেন যুব সংগঠক নাজমুল সানী[/caption]
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের যুব সংগঠক এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। যুব সংগঠকদের ভিতর সামাজিক এবং স্বেচ্ছাসেবক মুলক কর্মকান্ড তুলে ধরেন তরুন যুব সংগঠক এফএফএল ইয়ুথ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নাজমুল সানী।
অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক সহ নানা সামাজিক কর্মকান্ডে যুবদের অবদানের ভুয়সী প্রশংসা করেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com