বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা নিয়ে এসেছে অভাবনীয় প্রযুক্তির নতুন ‘রোডস্টার’। দ্রুতগতির এই গাড়িটি কেবল তীব্র বেগেই চলবে না, বিশেষ প্রযুক্তির সাহায্যে মাটি ছেড়ে আকাশেও ভাসতে পারবে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি এবং শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতিতে পৌঁছাতে সময় নেয় এক সেকেন্ডের কম সময়।
.
রোডস্টারকে শূন্যে ভাসানোর মূল চালিকা শক্তি স্পেসএক্সের আদলে তৈরি ‘কোল্ড-গ্যাস থ্রাস্টার’ প্রযুক্তি। গাড়িটির ‘রকেট’ সংস্করণে সর্বোচ্চ ১০টি থ্রাস্টার থাকবে। থ্রাস্টার খোলা ও বন্ধ করার জন্য ব্যবহার করা হবে বৈদ্যুতিক মোটর। গাড়িটির ফাঁকা স্থানে বসানো কার্বন ফাইবার ওভারর্যাপড প্রেশার ভেসেল (সিওপিভি) নামক বিশেষ ট্যাংকে অত্যন্ত উচ্চচাপে বাতাস জমা রাখা হয়। জ্বালানি না পুড়িয়েই থ্রাস্টারের মাধ্যমে এই বাতাস দ্রুত বাইরে বের করে বিপরীতমুখী বল সৃষ্টি করা হয়। নিচের দিকে বল প্রয়োগ করে গাড়িটি মাটি ছেড়ে ওপরে ওঠে। বিশেষ এই সংস্করণে যাত্রী আসনের জায়গায় ৪০০ লিটারসহ মোট ৬০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক থাকবে।
.
ইলন মাস্ক জানান, গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে তার বাতাসের ট্যাংক পুনরায় পূর্ণ করতে পারবে। গাড়িটি ডিগবাজিসহ বিভিন্ন জটিল কসরত দেখাতে সক্ষম। সম্প্রতি আয়োজিত এক প্রদর্শনীতে দূর থেকে নিয়ন্ত্রিত চালকবিহীন রোডস্টারকে লাফ দেওয়া, শূন্যে ভারসাম্য রক্ষা এবং সারিবদ্ধ কয়েকটি গাড়ির ওপর দিয়ে নিরাপদে অবতরণ করতে দেখা গেছে।
তবে থ্রাস্টার ব্যবহার করে রোডস্টার দীর্ঘক্ষণ আকাশে উড়তে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ফলে শহরের যানজট এড়াতে সাধারণ সড়কে এটি কতটুকু কার্যকর বা নিরাপদ হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আপাতত সীমিত পরিসরে কেবল আমন্ত্রণের ভিত্তিতেই কেনা যাবে বিশেষ এই সংস্করণটি। সূত্র: টেকরাডার
আহসান হাবীব
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com