মোঃ ফিরোজ ফরাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার মহানবী (সা.) কে নিয়ে আপত্তির মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ,রাঙ্গাবালী উপজেলা শাখা। সোমবার বিকেলে এ বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি উপজেলা বাহেরচর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে। এর পর কেরামতিয়া ঈদগাহ ময়দান এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী (সা.) ও উম্মুল মোমেমিন হযরত আয়েশা (রা.) কে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি,মোঃ আমির হোসেন মোল্লা, বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙ্গাবালী উপজেলা সদর,মোঃ আলহাজ্ব নজরুল ইসলাম প্যাদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাঙ্গাবালী উপজেলা সহ-সভাপতি,মৌলভী মোঃ নেছার উদ্দিন, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ আব্দুল হান্নান,ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ ধর্মপ্রান মুসলমান।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com