আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে অংশ নিতে রাশিয়া যাচ্ছে ৫ শিক্ষার্থী। ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত হবে মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO) ২০২৬। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বাংলাদেশ দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছে কিশোর আলোর সম্পাদক আনিসুল হকের সঙ্গে। কিশোর আলোর কার্যালয়ে এই সাক্ষাতে তিনি প্রতিযোগীদের শুভকামনা জানান এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ দলের পাঁচ প্রতিযোগী হলো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মিনহাজুল ইসলাম তাহমিদ, সরকারি বিজ্ঞান কলেজের শাহরিয়ার নূর, রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের মো. তাওসিকুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজের আরিফা আতিক মীম এবং নটর ডেম কলেজের তানভীর সাদাত। তাঁদের সঙ্গে দলনেতা হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আইমান মাহমুদ ও তাসিন মোহাম্মাদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফেরদৌস আহমেদ। দলের পর্যবেক্ষক হিসেবে থাকছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আহনাফ তাহমিদ উদ্দিন।
.ময়না কীভাবে মানুষের গলায় কথা বলে.
কিশোর আলোর কার্যালয়ে এই সাক্ষাতে দলটির সদস্যদের সঙ্গে কথা বলেন আনিসুল হক। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া কিশোরদের শুভকামনা জানান তিনি। রাশিয়ায় তারা ভালো করবে, নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেবে—এমন প্রত্যাশার কথাও জানান কিশোর আলোর সম্পাদক।
আনিসুল হক বলেন, ‘তোমরা অজানাকে জানার চেষ্টা করবে। তোমাদের এই জানার আগ্রহই একদিন তোমাদের অনেক দূর নিয়ে যাবে। তোমরা যখন নতুন কিছু জানবে, নতুন কিছু শিখবে, তখন সেই জ্ঞান অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারবে।’
MY-GEO ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেবে। প্রতিযোগিতায় ভূগোলের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মানচিত্র, স্যাটেলাইট চিত্র ও ভৌগোলিক তথ্য বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হবে। থাকবে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং বাস্তব সমস্যা সমাধানের সুযোগও।
.মধু সংগ্রহ করতে গিয়ে বুনো মৌমাছিদের তাড়িয়ে দিচ্ছে মধু মৌমাছি.
আনিসুল হক আশা প্রকাশ করেন, এই কিশোরেরা ভবিষ্যতেও অজানাকে জানার চেষ্টা চালিয়ে যাবে। তাদের হাত ধরেই নতুন নতুন জ্ঞান ছড়িয়ে পড়বে, সমৃদ্ধ হবে দেশের জ্ঞানভান্ডার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলের পাশাপাশি বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে তারা। তাঁর প্রত্যাশা, এই কিশোরেরা ভূগোল অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করবে।
বাংলাদেশ দলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সমন্বয় করছে জিরো কম্পিটিশনস ও সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (SLSN)। এ কার্যক্রমে সহযোগিতা করেছে রাশিয়ান হাউস ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
.এভারেস্টের চেয়ে উঁচু কোনো পর্বত কি কখনো ছিল
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com