রাজধানীর শান্তিবাগে নিজেদের বাসায় সাইফুল ইসলাম ওরফে সাইফ (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহত সাইফুলের পারিবারিক সূত্র জানায়, সাইফুল সপরিবার শান্তিবাগে থাকতেন। তিনি ঠিকাদারি করতেন।
.
সাইফুলের মামা মো. রনি প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় সাইফুলের সঙ্গে তাঁর কিশোর বয়সী ছোট ভাইয়ের একটি বিষয় নিয়ে কথা–কাটাকাটি হয়। এ সময় তাদের বাবা সিরাজুল ইসলাম ছাদে ছিলেন। চিৎকার শুনে তিনি বাসার একটি কক্ষে এসে দেখেন সাইফুল মেঝেতে পড়ে আছেন। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন। রক্তাক্ত অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক হাবিবুর রহমান জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহজাহানপুর থানায় জানানো হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com