এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৯ টি মন্দিরে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরন করেন এমপি শাহে আলম।
গত ৭ অক্টোবর বানারীপাড়ায় ৫৯ টি মন্দিরে মন্দিরে শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল ২ আসনের এমপি শাহে আলম।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা, বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সদস্য ডা.খোরশেদ আলম সেলিম পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
এসময় পূজা উজ্জাপন কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে এ উপহার প্রদান করেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com