ফাগুন হাওয়ায় বসন্ত আসে,
বাসন্তী শাড়িপরে লবণ্য,
হলুদগাঁধা কবরী সাঝে,
চন্দ্রমল্লিকা সিঁথিপাটিতে।
কোমরবিছায় ডালিয়া দোলে,
বাজুবন্ধনী মাঝে কাঠগোলাপ।
কন্ঠসাজে পলাশ শিমুল ফুলে,
কৃষ্ণচূড়ার লালে টকটকে
হয় লাবণ্যর ললাট।
চপ্পলফিতা ফোঁটা বেলি ফুলে,
আঙুল সাজে জুঁইফুল মিশে,
রক্তকাঞ্চন ফোঁটে কর্নলতিকা ফুঁড়ে,
অনামিকায় দ্যুতি ছড়ায় অপরাজিতা বসে।
হাজার রঙের গোলাপ পাপড়িতে-
নথ নেড়ে নেড়ে বলে কথা কোকিলের সাথে,
লালগোলাপ, মাথার বেড়ির কলোচুলে হাসে,
ফাগুন হাওয়ায় থাকেনা মন ঘরের মাঝে,
বাংলামায়ের শ্বাসত ললনাদের।
ধানসিড়ি
১৪/০২/২৩
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com