অনলাইন ডেস্ক
নজিরবিহীন রাজনৈতিক, অর্থনৈতিক সঙ্কট ও বিক্ষোভে টালমাটাল শ্রীলঙ্কা। এরমধ্যে নতুন শঙ্কার খবর এলো। এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী কলম্বোর সুপারমার্কেটগুলোতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ফুরিয়ে আসছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংকটে জর্জরিত দেশটিতে মানুষ রান্নার গ্যাস, কেরোসিন, পেট্রল, চিনি, দুধের গুঁড়া এবং ওষুধের জন্য দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, দেশটির ৫৭ লাখ লোকের এখন অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ২৩ লাখ শিশু রয়েছে।
চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটি) প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর বিভিন্ন সুপারমার্কেটে সেলফের অর্ধেক এখন ফাঁকা, খাবার নেই। খাদ্য ও পরিবহন খরচ দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশটিতে অসংখ্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে ডিম এবং রুটির সরবরাহ কমে গেছে।
নুয়ান নামে একজন স্থানীয় বাসিন্দা সিসিটিকে বলেন, ২০২২ সালের শুরুর দিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে খাবারের দাম অনেক বৃদ্ধি পায়। এরপর দাম আরও অনেক বেড়ে যায় এবং সাধারণ পণ্যের দামও অনেক বেশি হয়। মে মাসের পর খাবারের দাম আরও বেড়ে যায়। জ্বালানির দাম বেড়ে যায় এরপর যাতায়াতের খরচও বেড়ে যায়। জীভানা আরাজি নামে এক চালক বলেন, জ্বালানির কারণে আমার গাড়ি দিয়ে আমি কোনো ব্যবসা করতে পারিনি।
এদিকে তুমুল বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বাধ্য হয়ে করেছেন পদত্যাগ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com