ফরিদপুরের সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল মহড়া ও পথসভা করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় সদরপুর থানা চত্বর সংলগ্ন প্রধান সড়ক, হাসপাতাল মোড়, কলেজ মোড়সহ কয়েকটি স্থানে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।সন্ধ্যা ৬টার দিকে সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা সোহেল আমিনের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে সদরপুর থানার সামনে পথসভা করেন তারা।একই সময়ে যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মুন্সি ইশারত হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর নেতৃত্বে আরেকটি দল সদরপুর হাসপাতাল মোড়ে বিক্ষোভ করে। এর আগে মাগরিবের নামাজের আগে হাসানের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশ পৃথকভাবে কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে।পথসভায় সোহেল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আবারো সহিংস কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন। মুন্সি ইশারত হোসেনও আওয়ামী লীগের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।কর্মসূচিতে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, সদরপুর কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com