চরফ্যাসন প্রতিনিধি:
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা প্রেসক্লাবের উদ্যোগে
আজ (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সহ সভাপতি কাজী হুমায়ূন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ আর এম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা, প্রেস ক্লাব সদস্য এম আর মমিন, দৈনিক আলোকিত সকাল ও সময়ের বার্তা'র সাংবাদিক হাসান লিটন, বাক স্বাধীনতা চরফ্যাসন প্রতিনিধি শামসুদ্দিন খোকন, বরিশাল বার্তার চরফ্যাসন প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল মীর, নিখাদ খবরের মিজান, আনন্দ বাজার প্রতিনিধি জুয়েল দাস প্রমূখ। বক্তাগণ সাংবাদিক রুজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও রুজিনা ইসলামকে হেনস্থা কারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com