খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যু ‘জোনাব বাহিনী’র প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।এসআরআবি-৬-এর স্পেশাল কোম্পানির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জোনাব আলীর বিরুদ্ধে সুন্দরবনে মাছ আহরণে নিয়োজিত জেলে ও বাওয়ালীদের ওপর নির্যাতন, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: [email protected] মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com