শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে গোয়াল ঘর
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ২:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে গোয়াল ঘর

বিডি ২৪ নিউজ রিপোর্ট:   বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোয়াল ঘর তৈরি করে গরু লালন পালন করছেন দুই প্রভাবশালী। এতে পরিবেশ চরম আকারে দুষিত হচ্ছে।

স্থানীয় প্রভাবশালী শাহ আলম হাওলাদার ও ফোরকান হাওলাদার প্রভাব খাটিয়ে গোয়াল ঘর তৈরি করছেন।গত তিন মাস ধরে বিদ্যালয়ে গরু লালন-পালন করায় শিক্ষার্থীরা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। বর্জ্য চারিদিকে ছড়িয়ে পড়ায় রোগ ব্যাধি ছড়াচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এমন কাজের সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের।

জানা গেছে, আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দেড় শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করেছে। গত তিন মাস ধরে ওই বিদ্যালয় ভবনের নিচতলায় গোয়াল ঘর তৈরি করে স্থানীয় প্রভাবশালী শাহ আলম হাওলাদার ৫টি গরু ও ফোরকান হাওলাদার ৩টি মহিষ লালন পালন করছেন। এতে বিদ্যালয়ের পরিবেশ চরম আকারে দুষিত হচ্ছে। বর্জ্য চারিদিকে ছড়িয়ে পরায় পরিবেশ বিপর্যয়ের মুখে পরেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পচা দুর্গন্ধে শিক্ষার্থীরা নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত এবং ক্লাশে পাঠদান ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছেন না- এমন অভিযোগ প্রধান শিক্ষক নাসিমা আক্তারের। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, বিদ্যালয় ভবনের গোয়াল ঘরে ৫টি গরু ও ৩টি মহিষ বাঁধা আছে। গরু-মহিষের খাবারে খড়-কুটা ও ঘাসে একাকার হয়ে আছে। গোবর ও খড়-কুটার বর্জ্য চারদিকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিদ্যালয় মাঠ বর্জ্যে ভরে গেছে। শিক্ষার্থীদের নাক চেপে বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে। মশা-মাছি ছড়িয়ে পড়ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিল, সাদিয়া, সাব্বির ও মুসাদ্দিকা বলে- বিদ্যালয়ে গোয়াল ঘর থাকায় পরিবেশ চরম আকারে দূষিত হচ্ছে। পচা দুর্গন্ধে শ্রেণিকক্ষে টেকা দায়। দ্রুত বিদ্যালয় থেকে গোয়াল ঘর অপসারণের দাবি তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, গত তিন মাস ধরে শাহ আলম হাওলাদার ও ফোরকান হাওলাদার বিদ্যালয় ভবনে গোয়াল ঘর তৈরি করেছেন। দিন-রাত গোয়াল ঘরে গরু ও মহিষ রাখা হচ্ছে। গোয়াল ঘরের বর্জ্য চারিদিকে ছড়িয়ে পড়ছে। দ্রুত বিদ্যালয় থেকে গোয়াল ঘর অপসারণের দাবি তাদের।

বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসা. নাসিমা আক্তার বলেন, শাহ আলম হাওলাদার ও ফোরকান হাওলাদার জোর করে ভবনে গোয়াল ঘর তৈরি করেছেন। এতে বিদ্যালয়ের পরিবেশ চরম আকারে দূষিত হচ্ছে। গোয়াল ঘরের বর্জ্য চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাদের বারবার গোয়াল ঘর অপসারণ করতে বলা সত্ত্বেও তারা তা করছেন না।

তিনি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় তাদের বলেছি কিন্তু তারা তাও শুনছেন না।শাহ আলম হাওলাদার বলেন, বিদ্যালয় ভবনে গোয়াল ঘর তৈরি করা আমার ভুল হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই গোয়াল ঘর সরিয়ে নেওয়া হবে।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম বলেন, বিষয়টি আমি অবগত নই। খোঁজখবর নিয়ে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে যদি গোয়াল ঘর অপসারণ না করেন তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »