সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক

বরিশাল অফিস :

নল‌ছি‌টি‌তে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন বাচ্চু মল্লিক (৪৫) নামের এক কৃষক।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম।


নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, সকাল আনুমানিক দশটার সময় আমার ভাই নিজ জমিতে লাগানো সবজি গাছ পরিদর্শন করার জন্য যান। এসময় পাশের জমিতে প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার ইঁদুর মারার জন্য বিদ্যুৎ দিয়ে ফাঁদ পেতেছিলেন।
ওই ফাঁদেই তিনি জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে অস্বাভাবিকভাবে সবজি ক্ষেতে পড়ে থাকতে দেখে আমরা প্রথমে মনে করেছিলাম তিনি ষ্ট্রোক করেছেন পরে তার পায়ে জড়ানো বিদ্যুতের তার দেখতে পাই। নিহত বাচ্চু মল্লিক ওই গ্রা‌মের জলিল মল্লিকের ছেলে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানান, ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চল‌ছে, পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহন করা হ‌বে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »