সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ

বরিশাল অফিস: বরিশালের বাকেরগঞ্জে ২ নং চরাদী ইউনিয়নের বলাইকাঠী গ্রামের যুবলীগ নেতা মোঃ মনোয়ার হোসেনের বিরুদ্ধে আল্লাহর নামে ছেড়ে দেওয়া মান্নতের একটি ষাঁড় গরু চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা মোঃ আশরাফ আলী সরদার (৬৫) জানান, ২০২২ সালে তিনি ধর্মীয় মানত হিসেবে গরুটি ছেড়ে দেন এবং নিয়মিত খোঁজ রাখতেন। ২০২৪ সালে গরুটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকেন। পরে ২ ফেব্রুয়ারি গুয়াখোলা বাজারের পূর্ব পাশে গরুটি খুঁজে পান। এসময় এক গরু ব্যবসায়ী দাবি করেন, তিনি মনোয়ার হোসেনের কাছ থেকে গরুটি ৯৫ হাজার টাকায় ক্রয় করেছেন। আশরাফ সরদারের দাবি, মনোয়ার প্রথমে বিষয়টি স্বীকার করে টাকা ফেরত দেবেন বলেন, তবে পরে টাকা পরিশোধ করেননি।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনে অভিযোগ করেও সমাধান না পেয়ে মোঃ নজরুল ইসলামকে বাদী করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) মোকাম বরিশাল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। আশরাফ আলী সরদার বলেন, “আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু অন্যায়ভাবে বিক্রি করা হয়েছে। আমি ন্যায়বিচার প্রত্যাশা করি।

” বাদী নজরুল ইসলাম বলেন, “যারা মান্নতের গরু পর্যন্ত চুরি করে, তারা সমাজের জন্য ক্ষতিকর।” অপরদিকে অভিযুক্ত মোঃ মনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “একটি দুষ্টচক্র আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে। এরা আমাকে হত্যার ষড়যন্ত্র করে। আমি জিডি করার পরই তারা উল্টো মিথ্যা মামলা দিয়েছে।

” এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” এলাকাবাসীরা জানান, মনোয়ারের পিতা মোঃ ইউনুস মল্লিক চরাদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং মনোয়ার দীর্ঘদিন প্রভাবের সঙ্গে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »