সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা
প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা

বরিশাল অফিস বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে।অবশেষে জুতাপেটায় রক্ষা।এলাকাজুড়ে তোলপাড়। অভিযুক্ত সোহান সরদার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের সরদারের পুত্র।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ নজরুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছেন,গত ২১ নভেম্বর বেলা ১২ টার সময়ে সেনেরহাট সংলগ্ন আব্দুস সালামের স্ব-মিল এলাকায় একটি পরিত্যক্ত দোকানে প্রলোভন দিয়ে ১৩ বছরের এক শিশুকে নিয়ে সোহান বলৎকার করে।এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে সোহান।লজ্জায় কাউকে বলেনি।এক পর্যায় ঐ শিশু অসুস্থ্য হলে মা ও বাবার কাছে ঘটনা বললে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ২৩ নভেম্বর রাত ৮টার সময়ে সোহানকে কচুয়া পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে বিদ্যুতের খুটির সাথে বেধেঁ রাখে।এ সময় সোহান বলৎকারের ঘটনা স্বীকার করলে স্থানীয় লোকজন ঝাড়ু পেটা করে।পরে সোহানের পিতা কচুয়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের সরদার পুত্র সোহানকে জুতাপেটা করে বিচার করেন।

সোহানের বিরুদ্ধে এ ঘটনার পুর্বেও ধর্ষন,বলৎকার,ইভটিজিং,চাদাঁবাজিসহ ব্যাপক অত্যাচারের অভিযোগ রয়েছে। এছাড়া আব্দুল কাদের সরদার বিএনপির সভাপতি হওয়ায় ২৪ সালের ৫ আগষ্টের পরে তিনি ও তার পুত্র মাসুম সরদার,সোহান সরদার এলাকায় চাদাঁবাজি,জমি দখলসহ অসামাজিক কার্য্যকলাপ করে আসছে।সাধারন মানুষ সকলে অতিষ্ঠ। স্থানীয় লোকজন বিএনপির শীর্ষ নেতা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

গ্রাম পুলিশ নজরুল ইসলাম জানান, পিতা ও পুত্রদের ভয়তে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেনা।তারা সন্ত্রাসী প্রকৃতির লোক।তিনি জানান,আমি থানায় বিষয়টি অবহিত করবো।সেনেরহাটের এক চা দোকানী বলেন,সোহান খুবই বাজে প্রকৃতির লোক।বলৎকারের ঘটনায় সবাই লজ্জিত।ওর ভয়ে মেয়েরা স্কুলে যেতে ভয় পায়।সোহানের গ্রেপ্তার দাবী করেছেন স্থানীয় লোকজন।সোহান ও তাদের পরিবারের কাউকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »