● ●


নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৩: ১৩

ভারতে পাকিস্তানি নাটক, গান ও চলচ্চিত্র প্রচার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তারপরও দেশটির দর্শকদের মধ্যে পাকিস্তানি নাটক, গান ও চলচ্চিত্রের জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে।

সম্প্রতি নয়াদিল্লিতে নাটকটির প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান। ৪৫ জনের জন্য আয়োজন করা হলেও এতে অংশ নিতে আবেদন করেন সাতশ’ জনের বেশি মানুষ। সামাজিকমাধ্যমে দর্শকেরা নাটকটির দৃশ্য, গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করছেন। বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে দলবদ্ধ প্রদর্শনীও। তবে বেঙ্গালুরুতে পুলিশের নজরদারির কারণে অন্তত দুটি প্রদর্শনী বাতিল হয়েছে।

নাটকটির আবু বকর চরিত্রটি ভারতীয় দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। সামাজিকমাধ্যমে ভক্তদের স্লোগান, ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’—অর্থাৎ ধৈর্যের ফল নয়, চাই আবু বকর। দর্শকদের মতে, চরিত্রটির সহানুভূতিশীল আচরণই তাদের আকৃষ্ট করেছে।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে গত এক দশকে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ ক্রমেই সীমিত হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতির আরো অবনতি ঘটে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এরপর দুই দেশের মধ্যে চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হয়।

পর ভারতে পাকিস্তানি গান, চলচ্চিত্র ও নাটক প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়া হয়। সম্প্রতি নেটফ্লিক্সকেও ভারতে প্রদর্শিত পাকিস্তানের প্রথম একটি সিরিজ সরিয়ে নিতে বলেছে নয়াদিল্লি।

তবে ভিপিএন ও প্রক্সি ব্যবহার করে এসব কনটেন্ট দেখছেন ভারতীয় দর্শকেরা। প্রযুক্তি প্রতিষ্ঠান টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়েছিল।

পাকিস্তানি টেলিভিশন নেটওয়ার্ক এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজার দাবি, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশ আসে ভারত থেকে। তার ভাষায়, ‘বর্তমান সময়ে কনটেন্ট দেখা কঠিন করা যায়, কিন্তু পুরোপুরি থামানো যায় না।’

এর আগে পাকিস্তানি নাটক ‘তেরে বিন’ (২০২২) এবং ‘কাভি ম্যায় কাভি তুম’ (২০২৪) ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

বিশ্লেষকদের মতে, দুই দেশের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার মিল পাকিস্তানি নাটককে ভারতীয় দর্শকদের কাছে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি পাকিস্তানের নাটক নির্মাণের মানও বেড়েছে।

সাংস্কৃতিক আয়োজক সুফিয়ান খানের মতে, ভারতীয় চলচ্চিত্র ও নাটকে অনেক সময় মুসলিম চরিত্রকে গতানুগতিকভাবে উপস্থাপন করা হয়। অন্যদিকে ‘দার-এ-নিজাত’-এ ইসলামকে সহজ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলকভাবে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের আকৃষ্ট করছে।

সংস্কৃতি ভাঙছে সীমান্তের দূরত্ব

দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয়দের মধ্যে পাকিস্তানি নাটক, গান ও সামাজিকমাধ্যমের কনটেন্ট গ্রহণের প্রবণতা বেড়েছে। এর ফলে দুই দেশের মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণা ও দূরত্ব কমছে।

পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমিরও ভারতে জনপ্রিয়তা পেয়েছেন। তার ‘পাবলো’ গানটিতে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের অংশগ্রহণ দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগের নতুন উদাহরণ।

পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, প্রযুক্তির পরিবর্তনের কারণে এখন সীমান্ত ও নিষেধাজ্ঞা দিয়ে সাংস্কৃতিক যোগাযোগ পুরোপুরি আটকে রাখা কঠিন। পাকিস্তানেও দীর্ঘদিন ভারতীয় চলচ্চিত্র নিষিদ্ধ ছিল। কিন্তু পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে সেখানে বলিউডের জনপ্রিয়তা বজায় ছিল।

বিসারিয়ার ভাষায়, ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি সব সময়ই দুই দেশের মানুষের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক না কেন। ‘দার-এ-নিজাত’-এর জনপ্রিয়তা আবারো সেই বাস্তবতার প্রমাণ দিচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »