শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


এনসিপির সঙ্গে বিএনপি সম্পর্ক
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ২:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এনসিপির সঙ্গে  বিএনপি সম্পর্ক

সারা দেশে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন তিনি।

দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থী বাছাই, তৃণমূলে সভা-সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে।

নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি।এদিকে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক বিএনপির নীতিনির্ধারকরা। মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলাদা জোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির একাধিক নীতিনির্ধারক। নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় ওই দুই দল কিছুদিন ধরেই নির্বাচনের জোটের চুলচেরা হিসাবে ব্যস্ত।

এদিকে সাম্প্রতিককালে বিএনপি ও এনসিপির মধ্যেই বেশি বাক্যবাণের ঘটনা ঘটছে। প্রায় প্রতিদিনই এক দলের নেতা অপর দলের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ আনছেন। দুই দলই একে অপরের অভিযোগ খণ্ডন না করে পালটা অভিযোগের তির ছুড়ছেন।

এনসিপিকেও সঙ্গে চায় বিএনপি। এজন্য দলটির সঙ্গে নির্বাচনকেন্দ্রিক অনানুষ্ঠানিক আলোচনা করছে। যদিও গণতন্ত্র মঞ্চের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি, এর বাইরে এবি পার্টি ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে এনসিপি। দলগুলো নিজেদের মধ্যেও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক করেছে। গুঞ্জন রয়েছে জোট গঠনেরও। তবে জামায়াতের সঙ্গে জোট গঠন করতে অনাগ্রহী এনসিপি।

এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র দুজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ‘তারা ৩০০ আসনেই প্রার্থী দেবেন। বিএনপি বা জামায়াত কোনো জোটেই যাবেন না। যদি নতুন কোনো জোট হয় তাহলে এনসিপির নেতৃত্বেই হবে। তারা আসন ভাগাভাগির বিষয়টি সমর্থন করেন না।’ তবে দলটির আরেক কেন্দ্রীয় নেতা বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।

তবে বিএনপির একাধিক নীতিনির্ধারক বলেন, এনসিপির সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। এনসিপি আলাদা জোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »