বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


এসএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৩, ৩:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এসএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন

বাসস : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পয়েন্ট গড় (জিপিএ) ৫ পেয়েছে।
আজ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনুযায়ী জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র এবং ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী রয়েছেন।
ফলাফল অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬ হাজার ২১৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পেয়েছে এবং কারিগরি বোর্ডের অধীনে বৃত্তিমূলক পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৪৫।
২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। আর এ বছর পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, যা আগের বছরের তুলনায় ৮৬ হাজার ২৪ জন শিক্ষার্থী কম।
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার দিক দিয়ে এ বছরও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০২২ সালের পরীক্ষায় পাসের হার ছিল প্রায় ৮৭.৪৪ শতাংশ। যা চলতি বছরের চেয়ে ৭.০৫ শতাংশ বেশি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »