শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষে সাফল্য
প্রকাশ: ১৯ মার্চ, ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষে সাফল্য

বাসস : জেলায় চলতি মৌসুমে বাণিজ্যিক ভিত্তিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। এবার জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের কৃষক ওয়ালিদ প্রায় ৮৫ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। আবহাওয়া ও জমি চাষের অনুকূলে থাকায় ফলনও বাম্পার হয়েছে। কৃষক ওয়ালিদ সরকার বলেন, আমার ছেলের অনুপ্রেরণাতেই সূর্যমুখীর চাষ করেছি। ফলন ভালো হওয়ায় বেশ ভালো লাগছে। লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে চাষ করবো।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মাঠজুড়ে হাসছে অসংখ্য সূর্যমুখী। এসব ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। এক ফুল থেকে মধু সংগ্রহ করে উড়ে যাচ্ছে আরেকটিতে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন বাসসকে বলেন, আগে এ উপজেলার কৃষকরা সূর্যমুখীর চাষ না করলেও কৃষক ওয়ালিদ সরকারের দেখাদেখি অনেকেই আগ্রহী হবেন। আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবো।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »