শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা
প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি মামলা দায়ের করেছেন। মামলায় হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির সদর থানায় ১টি এবং রাতে গুইমারা থানায় ২টি মামলা দায়ের করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েল।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৭ থেকে ৮শ’ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গুইমারা থানার ওসি মোঃ এনামুল হক চৌধুরী বলেন, গত ২৮ সেপ্টেম্বর গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সকাল সাড়ে ১১টা থেকে বিকেলে ৪টার মধ্যে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা ও অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় এবং পরবর্তীতে ধান খেত থেকে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, হত্যা মামলায় শতাধিক অজ্ঞাত ব্যক্তি ও সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আড়াইশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। হত্যার শিকার পরিবার ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা মামলা না করায় গুইমারায় থানা উপ-পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলা করেছেন।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে জুম্ম ছাত্র-জনতার সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে উঠে খাগড়াছড়ি। যদিও পরবর্তীতে ৩সদস্যের মেডিকেল বোর্ডের পরীক্ষায় কিশোরীর শরীরে ধর্ষণের কোন আলামত পায়নি চিকিৎসক দল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »