শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫২.৫৭ শতাংশ
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫২.৫৭ শতাংশ

বিডি ২৪ অনলাইন নিউজ: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছরের থেকে ১৮ শতাংশ কমে এবারের পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। যা গত বছর ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। আর গত বছরের চেয়ে প্রায় ৪ হাজার কমে এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১০ হাজার ২৬৯ জন। পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ সব তথ্য জানান।

তিনি বলেন, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছেলেদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ এবং মেয়েদের ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৭৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫ দশমিক ৩০ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৭ দশমিক ০৮ শতাংশ। গতবারের তুলনায় এবারে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে।

চট্টগ্রাম নগরে পাসের হার ৭০ দশমিক ৯০ শতাংশ, জেলার পাসের হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ।

তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫ দশমিক ৫৩ শতাংশ এবং বান্দরবানে ৩৬ দশমিক ৩৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৪৫ দশমিক ৩৯ শতাংশ।

এর আগে সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের পর স্থগিত কিছু পরীক্ষা পরবর্তীতে সম্পন্ন হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »