শনিবার ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ৩১ ধারা নিয়ে হাইকোর্টে শুনানি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ৩১ ধারা নিয়ে হাইকোর্টে শুনানি

মঙ্গলবার ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৮:৪৫ অপরাহ্ন সর্বশেষ আপডেট: মঙ্গলবার ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৯:৫১ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ৩১ ধারার সাংবিধানিক প্রাসঙ্গিকতা নিয়ে ৩ বছর আগের রুলের ওপর শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।

আজ মঙ্গলবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শুরু করেন এবং বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।

আইনের ২৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি, ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে (ক) ইচ্ছাকৃতভাবে এমন কোনো তথ্য-উপাত্ত পাঠান, যা আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শক অথবা মিথ্যা বলিয়া জানা থাকা সত্ত্বেও, কোনো ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে প্রকাশ বা প্রচার করেন, (খ) রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করার বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অপপ্রচার বা মিথ্যা বলিয়া জানা থাকা সত্ত্বেও, সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, বা প্রচার করলে বা সহায়তা করলে তা ওই ব্যক্তির অপরাধ হবে।

৩১ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা ডিজিটাল পদ্ধতিতে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করে যা সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় তা একটি অপরাধ হবে।

এসব অপরাধে ৩ থেকে ৭ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা শাস্তির বিধান রাখা হয়েছে আইনে।

একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি অপর একটি হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করেছিলেন। রুলে সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইনের এ দুটি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়।

আবেদনকারীরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইসমাইল, মো. কামরুজ্জামান, মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদ উদ্দিন, মো. আসাদুজ্জামান, মো. জোবায়দুর রহমান, মো. মহিউদ্দিন মোল্লা ও মো. মুজাহিদুল ইসলাম।

২০২০ সালের ১৯ জানুয়ারি তারা হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। রিটে বলা হয়েছিল, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ৩১ ধারা মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে।

আজ রিট আবেদনকারীদের আইনজীবী ইমরান এ সিদ্দিক ওই রুলের ওপর যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস কে সাইফুজ্জামান শুনানিতে অংশ নেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »