শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


তালতলীতে ইসলামী হাসপাতাল সেন্টারে অস্ত্রোপচারের সময় পেট কেটে যাওয়া নবজাতকের মৃত্যু
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তালতলীতে ইসলামী হাসপাতাল সেন্টারে অস্ত্রোপচারের সময় পেট কেটে যাওয়া নবজাতকের মৃত্যু

অনলাইন নিউজ: বরগুনার তালতলীতে প্রসূতির অস্ত্রোপচারের সময় নবজাতকের পেটে জখমের কারণে মৃত্যুর অভিযোগ উঠেছে।  বুধবার রাত আটটার দিকে তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এরপর হাসপাতালের চিকিৎসক ও নার্স আত্মগোপনে আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার মো. হৃদয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা আক্তার গতকাল তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। রাতে হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহানের তত্ত্বাবধানে সীমা আক্তারের অস্ত্রোপচার করা হয়। পরে নবজাতক স্বজনদের কাছে দেওয়া হলে তাঁরা শিশুর পেটে কাটা দেখতে পান। এর কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু হয়। এ সময় শিশুর মৃত্যুর কারণ জানতে চাইলে চিকিৎসক নুসরাত জাহান ও নার্স ক্লিনিক ছেড়ে চলে যান।

প্রসূতি সীমা আক্তারের মা রেবা বেগম বলেন, ‘সিজারিয়ান অপারেশনের পর শিশুটি গায়ে কাপড় পেঁচিয়ে আমার হাতে দেওয়া হয়। পরে শিশুর শরীরে রক্ত দেখতে পাই। কাপড় খুলে দেখি পেটে ছুরির আঘাতের চিহ্ন। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানাই। তখন চিকিৎসক ও নার্স পালিয়ে যান।

তবে ক্লিনিকের মালিক মাসুম বিল্লাহ বলেন, ‘শিশুটি শ্বাসকষ্টের কারণে মারা গেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আমি সিজারের সময় তালতলীতে ছিলাম না।এ বিষয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সিজারিয়ান অপারেশনের তিন ঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন আছে। হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। প্রাথমিকভাবে প্রশাসনের সহায়তায় হাসপাতালটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বরগুনা সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘তালতলীতে নবজাতকের মৃত্যুর খবর শুনেছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলা হয়েছে এবং ওই ক্লিনিকের সব কাগজপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »