শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


দুবাইয়ে পানির নিচে ইফতার!
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ৮:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দুবাইয়ে পানির নিচে ইফতার!

রমজানে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুবর্ণ সুযোগ পান মুসলমানরা। সেহেরি কিংবা ইফতারকে কেন্দ্র করে থাকে নানা আয়োজন। প্রতি বছর এ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দুবাই করে নানা আয়োজন। এবারও করেছে ভিন্নধর্মী ব্যবস্থা। দেশটির মানুষ পানির নিচে, সিংহ-প্রজাপতির সঙ্গে, গাছের নিচে কিংবা তারকারাজির সঙ্গেও কাটাতে পারবে ইফতারের আনন্দঘন মুহূর্ত। খবর খালিজ টাইমসের।

দুবাইয়ের জাতীয় একুয়ারিয়াম ও শাংরি লা কারইয়াত আল বেরির যৌথ উদ্যোগে করা হয়েছে পানির নিচে ইফতারের অভিনব ব্যবস্থা। এতে ৩০ থেকে ৫০ জনের জন্য পানির নিচে বসে ইফতার করতে পারবে।

তবে এর জন্য একজনকে গুনতে হবে ৬০০ দিরহাম। কেউ প্রজাপতির সঙ্গে ইফতার করতে চাইলে চলে যেতে পারে দুবাইয়ের শারজাহর আল নুর দ্বীপে। প্রাকৃতিক পরিবেশে ইফতারের পাশাপাশি দেখা মিলবে রঙবেরঙের প্রজাপতির। এখানে যেতে হলে প্রাপ্তবয়স্কদের লাগবে ১৮০ দিরহাম। আর শিশুদের ৯৫ দিরহাম করে। কেউ চাইলে পশুর সঙ্গেও সময় কাটাতে পারেন। তবে তার জন্য যেতে হবে ‘আল-আইন চিড়িয়াখানায়’। যেখানে আছে সিংহ, জিরাফ সহ নানা ধরনের পশু-পাখি।

‘ম্লেইহাজ রমাদান স্টার লাউঞ্জ’-এ চাইলেই খোলা আকাশের নিচে বসে পরিবারের সঙ্গে ইফতার করা সম্ভব। যার জন্য প্রয়োজন পড়বে ২৫০ দিরহাম করে আর শিশুদের জন্য মাত্র ১৫০ দিরহাম। জলপাই গাছের নিচে বসেও ইফতার করতে পারবে যে কেউ। তার জন্য তাকে যেতে হবে বুলগেরি ইয়ট ক্লাবে। দেশটির মহাকাশ গ্রুপ আল-কুদরা মরুভূমিতে আয়োজন করেছে ইফতারের। সেখানে পাওয়া যাবে মহাশূন্যে বসে ইফতার করার অনুভূতি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »